মাগুরানিউজ.কম:
মাথায় বল রেখে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন বেশ আগেই মাগুরার আব্দুল হালিম।
মাথায় বল নিয়ে হাটার ক্ষেত্রে মালয়েশিয়ার ই মিং লুর গড়া রেকর্ড ভাঙতে হয়েছে হালিমকে। ই মিং বল নিয়ে ১১ দশমিক ১২ কিলোমিটার হেঁটে গিনেজ বইয়ে নাম তুলেছিলেন। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে গত বছরের ১৩ জানুয়ারি হালিমের মাথায় বল নিয়ে টানা ১৫ দশমিক ২ কিলোমিটার হাটার ভিডিও দৃশ্য ধারণ করে গিনেজ বুক অফ ওয়াল্ড রেকর্ডসে জমা দেওয়া হয়।
পরে ২৪ জানুয়ারি গিনেসের ওয়েবসাইটে সংযুক্ত হয় হালিমের নাম। বিশ্বজয়ের স্বীকৃতির সনদ হালিম হাতে পান ৩১ জানুয়ারি।
আব্দুল হালিমের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ফুটবলে আকৃষ্ট হন। ফুটবল নিয়ে তিনি অর্ধশতাধিক আকর্ষণীয় খেলা দেখাতে পারেন হালিম। মাগুরাবাসী হালিমের জন্য গর্বিত।

