ডালমিয়ার অবদান তুলে ধরলেন সাকিব

মাগুরানিউজ.কম:
mn
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়ার অবদানের কথা স্মরণ করেছেন সাকিব আল হাসান। ক্রিকেটকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলার পেছনে ডালমিয়া অবদান রাখায় তাকে ধন্যবাদ জানান সাকিব।
গত বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুকের বাঁদিকের ধমনীতে জমাট বাঁধা রক্ত সরানো হলেও সিসিইউ-তেই ছিলেন তিনি। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে হার মানতে হয় বর্ষীয়ান এই ক্রিকেট প্রশাসককে। রোববার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেটের ‘অকৃত্রিম বন্ধু’ বলা হয় ডালমিয়াকে। ভারতীয় ক্রিকেটকে শক্তিশালী করতে তার অবদান অনেকখানি।
ডালমিয়ার কথা স্মরণ করে সাকিব তার ফেসবুকে লিখেছেন, ‘জগমোহন ডালমিয়া ভারত ও বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি ছিলেন। তিনি পূর্বে আইসিসি সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ক্রিকেটকে বিশ্বব্যাপী জনপ্রিয় খেলায় পরিণত করার জন্য তার অনেক অবদান রয়েছে। আমরা তাঁর সব অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: