মাগুরা পৌর বিএনপির পাল্টা কমিটি ঘোষনা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় বিএনপিতে উত্তাপ দেখা দিয়েছে। সংবাদ সম্মেলন করে মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের পাল্টা কমিটি ঘোষনা করেছে জেলা বিএনপি’র প্রথম যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলীর অনুসারীরা।

আজ বুধবার দুপুরে শহরের শহীদ মিন্টু সড়কের দলীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন জেলা বিএনপি’র অপর যুগ্ম আহবায়ক আয়ুব হোসেন। এ সময় সৈয়দ মোকাদ্দেস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত কমিটিতে-

১ নং ওয়ার্ডে রবিউল ইসলামকে আহবায়ক করে ১০১,

২ নং ওয়ার্ডে আজিজ বিশ্বাসকে আহবায়ক করে ৯১,

৩ নং ওয়ার্ডে দাউদ হোসেন বিশ্বাসকে আহবায়ক করে ৭১,

৪ নং ওয়ার্ডে গাজীউর রহমানকে আহবায়ক করে ৫১,

৫ নং ওয়ার্ডে আব্দুস সালামকে আহবায়ক করে ১০১,

৬ নং ওয়ার্ডে মহসিন আলীকে আহবায়ক করে ১০১,

৭ নং ওয়ার্ডে আতিয়ার রহমানকে আহবায়ক করে ৯১ সদস্য,

৮ নং ওয়ার্ডে ওমর আলী শেখকে আহবায়ক করে ১০১ ও

৯ নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক কে আহবায়ক করে ৫৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণাকালে আয়ুব হোসেন বলেন, জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ আলী করিম কোন সম্মেলন ছাড়াই নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে মহম্মদপুরের নিভৃত পল্লীতে বসে একের-পর এক কমিটি গঠন করে ফেসবুকে ছাড়ছেন। যে কারনে তারা জেলা কমিটির প্রথম যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস-এর নেতৃতে সম্মেলন করে গঠনতান্ত্রিক উপায়ে কমিটি গঠন করছেন। তাদের গঠিত কমিটি কোন পাল্টা কমিটি নয়।

উল্লেখ্য, সম্প্রতি জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ আলী করিম পন্থী পৌর বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ বাবুল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর সভার ৯ ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: