মাগুরানিউজ.কমঃ
মাগুরার আছাদুজ্জামান ফুটবল একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু কাপ ফুটবল মাঠে গড়িয়েছে আগেই। বৃহস্পতিবার থেকে কোয়ার্টার ফাইনাল। শেষ আটে সরাসরি খেলছে বাংলাদেশ নৌবাহিনী এবং ঢাকার তিন ক্লাব মোহামেডান, আবাহনী, শেখ রাসেল।
বৃহস্পতিবার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র খেলবে চুয়াডাঙ্গার শুভ সকাল এমসির বিপক্ষে।
শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী খেলবে যশোরের নুর ইসলাম ফুটবল একাডেমির বিপক্ষে।
৫ ফেব্রুয়ারি শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও টাঙ্গাইলের আরিয়ান ক্লাব।
৬ ফেব্রুয়ারি মোহামেডানের প্রতিপক্ষ আয়োজক আছাদুজ্জামান ফুটবল একাডেমি।
৯ ও ১০ টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল।
ফাইনাল ১২ ফেব্রুয়ারি।


