মাগুরানিউজ.কমঃ
মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা হোসনে জাহান (এম আর খাঁন স্যারের সহধর্মিনী) আজ বেলা ২:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না……. রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস ও অন্যান্য রোগে ভুগছিলেন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার মরদেহ আগামীকাল সকালে মাগুরা পৌছুবে। দুপুর ২টায় মাগুরা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার ও স্বজনরা জানিয়েছেন।
তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে ‘মাগুরা নিউজ’।


