আগামী পৌর ও ইউপি নির্বাচন দলীয়ভাবেই!

মাগুরানিউজ.কম:

mn

এত দিন ধরে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হওয়া স্থানীয় সরকার নির্বাচন অবশেষে দলীয়ভাবে করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আর তা হলে সামনের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীক নিয়ে দলীয়ভাবে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ক্ষমতাসীন দল ও সরকারের একাধিক সূত্রে এ ইঙ্গিত পাওয়া গেছে। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে সারা দেশে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দলীয়ভাবে নির্বাচন করতে চাইলে তা নির্ধারিত সময় থেকে দুই মাস পেছাতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

দলীয় সূত্রগুলো জানায়, ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে করার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন শেষ পর্যন্ত নির্দলীয়ভাবে হয় না, বরং এতে আইনের ব্যত্যয় ঘটে। এ জন্য আইনটাই পরিবর্তন করা দরকার।

প্রধানমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে এতে দলের জনপ্রিয়তার প্রমাণ দেখাতে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে পরামর্শ দেন। তিনি জনসমর্থন বাড়াতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলোর ব্যাপক প্রচারণার উদ্যোগ নিতেও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রীর এ মনোভাব বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আমি পাইনি। তবে আজ (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিকভাবে আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ চাইব। তিনি যদি দলীয়ভাবে নির্বাচনের মত জানান, তাহলে একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি আমরা সবাইকে জানিয়ে দেব। এরপর আমরা এ নিয়ে কাজ শুরু করব। নির্দলীয়ভাবে নির্বাচনের জন্য আইন সংশোধন করতে হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: