আজ বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুরের দীঘা ইউনিয়নের শিরগ্রামে মাজেদুল হত্যা মামলার এজাহারভূক্ত আসামি দাউদ হোসেন খাঁন (৬০) ও তার ছেলে মামুন খাঁনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ও এসআই সুভাষ চন্দ্র দাম জানান, রবিবার পিতা দাউদ হোসেন ও পুত্র মামুনের ৭ দিনের রিমান্ডের আবেদন করলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন বেগম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, মহম্মদপুর উপজেলার শিরগ্রামে গত ১০ সেপ্টেম্বর বুধবার বিকালে স্থানীয় একটি বাঁশবাগানের ভেতর থেকে মাটি খুঁড়ে মাজেদুলের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহত মাজেদুলের পিতা খবির শেখ পরদিন বৃহস্পতিবার সকালে ১২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাতেই পিতা দাউদ হোসেন ও পুত্র মামুনকে গ্রেফতার করে পুলিশ। মাজেদুল ওই গ্রামের কৃষক খবির শেখের ছেলে।


