মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর থানা পুলিশ শনিবার সন্ধ্যায় উপজেলার পূর্বশ্রীকোল গ্রাম থেকে মতিয়ার রহমান (৪০) ও লিটন বিশ্বাস (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। ৪০ পিচ ইয়াবাসহ শনিবার সন্ধ্যায় উপজেলার পূর্বশ্রীকোল গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে।
শ্রীপুর থানা পুলিশ জানায়, মতিয়ার রহমান বারইপাড়া গ্রামের মৃত খোন্দকার আব্দুস সামাদের ছেলে ও লিটন বিশ্বাস মাগুরার আনোয়ার বিশ্বাসের ছেলে। মতিয়ার রহমান এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। পুলিশ তাকে আটকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদে জানতে পারে পূর্বশ্রীকোল গ্রাম এলাকায় মতিয়ার ও লিটনের মধ্যে মাদকদ্রব্য বেচা-কেনা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দু’জনকেই আটক করতে সক্ষম হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।


