মহম্মদপুর সদরে বখাটেদের আক্রমনে দুই ছাত্রী হাসপাতালে!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের লাহুড়িয়াপাড়া গ্রামে বখাটেদের আক্রমনে আহত দুই ছাত্রী ও স্বজনদের আহত হবার অভিযোগ পাওয়া গেছে। আহত দুই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে ঘিরে দুই ধরণের বক্তব্য পাওয়া গেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।

দুই ছাত্রী ও স্বজনরা জানায়, সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাবার পথে লাহুড়িয়াপাড়া এলাকায় শাপলা (২২) ও রিমা (১৪) নামের দুই ছাত্রীর গতিরোধ করে বখাটেরা। এ সময় তাদেরকে কটু কথা বলে উত্যক্ত করলে প্রতিবাদ করায় বখাটেরা শাপলা ও রিমাকে মারপিট করে।

তাদের চিৎকার শুনে শাপলার মা’ রাজিয়া বেগম, পিতা রিজাউল শেখ ও রিমার মা সাথি বেগম এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে উত্যক্তকারিরা।

অপর পক্ষের দাবি দুই ছাত্রীকে নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে ওই হামলার ঘটনা ঘটেছে।

শাপলা মহম্মদপুর টেকনিক্যাল অ্যান্ড বি. এম কলেজের দ্বাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্রী এবং রিমা মহম্মদপুর বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

মহম্মদপুর থানার ওসি মো: তরীকুল ইসলাম প্রকৃত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: