মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা আজ শনিবার সকালে সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খানের সভাপতিত্বে বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।
এ সময় সোসাইটির আজীবন সদস্য, সাধারণ সদস্য ও যুব রেড ক্রিসেস্টের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী বছরের জন্য প্রায় ৮ লাখ টাকার বাজেট প্রণয়ন করা হয়।
Like this:
Like Loading...