মাগুরানিউজ.কমঃ
সাতটি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির স্তম্ভের সমন্বয়ে নির্মিত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। কিন্তু অনেকেরই জানা নেই ওগুলোর মানে কী?’ এই সাতটি স্তম্ভ বাঙালির মুক্তিসংগ্রামের সাতটি পর্যায়ের প্রতীক হিসেবে উপস্থাপিত।
পর্যায়গুলো হলো :
১৯৫২-এর ভাষা আন্দোলন
১৯৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন
১৯৫৬-এর শাসনতন্ত্র আন্দোলন
১৯৬২-এর শিক্ষা আন্দোলন
১৯৬৬ এর ছয়দফা আন্দোলন
১৯৬৯-এর গণ-অভ্যুত্থান ও
১৯৭১-এর মুক্তিযুদ্ধ।
বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত সাতটা বড় বড় আন্দোলন হয়েছিল। সবচেয়ে নিচের খাঁজটা বায়ান্ন, সবচেয়ে উঁচুটা একাত্তর।
স্মৃতি সৌধের স্থপতি ছিলেন সৈয়দ মাইনুল হোসেন। সম্প্রতি তিনি মারা গেছেন।


