মাগুরা আদর্শ কলেজের পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে পূণর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বিকাল ৩টায় কলেজ প্রাঙ্গনে পুনর্মিলনী উদযাপন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রয়োজনীয় সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল।


