মাগুরানিউজ.কমঃ
শীত এলেই মাগুরার গ্রামে গ্রামে বিভিন্ন মেলা আর মেলার আনন্দে ছোট ছোট ছেলেমেয়েদের বাঙ্গালীর ঐতিহ্য দর্শন। এইসব মেলাতে আজও পাওয়া যায় বাতাসা, কদমা-খাগড়াই, হাওয়াই মিঠাই, রসগোল্লাসহ মজার মজার দারুণ সব ছেলেভোলানো খাবার। ছাঁচে তৈরি মিষ্টান্নের মধ্যে ছিল গজা, হাতি, ঘোড়া, হরিণ, পাখি, আম, কাঁঠাল, প্রার্থনালয় বা বসতবাড়ির আকৃতি। এখন হরহামেশা এগুলো দেখতে পাওয়া যায় না। আর এসবই বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার।


