মাগুরাতে হৈচৈ, স্বয়ং সাকিবই অবাক!

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

আবারও ঢাকা ডায়নামাইটসকে জয়ের স্বাদ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে বল হাতে ৪ ওভারে ৩১ রানে মুশফিকের উইকেট এবং পরবর্তীতে লক্ষ্য তাড়া করতে নেমে ২১ বলে ২২ রান করে অবদান রাখেন সাকিব। তার অলরাউন্ড নৈপূণ্যে বরিশাল বুলসের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পায় ঢাকা ডায়নামাইটস। এদিকে এসময় মাগুরায় আনন্দিত ভক্তদের হৈচৈ আনন্দ উল্লাস।

সাকিব ম্যাচ সেরা নির্বাচিত হলেও বল হাতে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন পেসার আবু জায়েদ রাহী। সিলেটের ডানহাতি এ পেসার ৪ ওভারে ১ মেডেনে ১২ রানে নিয়েছিলেন ১ উইকেট। ম্যাচসেরা পুরস্কার পেয়ে সাকিব নিজেও অবাক হয়েছিলেন।

পুরস্কার বিতরণী মঞ্চে বলে দেন, ‘আমার মনে হয় আমার থেকে রাহী ম্যাচসেরার যোগ্য দাবিদার। রাহী ভালো বল করেছে, শহীদের অভাব পূরণের চেষ্টা করেছে।’ ম্যাচসেরার পুরস্কার যেই পান না কেন সাকিব দলের জয়ে দারুণ খুশী। এ জয়ে খুলনাকে টপকে শীর্ষস্থানে উঠেছে ঢাকা। নবম ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়।

সাকিবের লক্ষ্য এখন পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে প্রথম পর্ব শেষ করা। সাকিব বলেন, ‘আমাদের রিলাক্স হওয়ার কোন সুযোগ নেই। আমাদের আরও তিনটি ম্যাচ আছে। আশা করি ওখানে আমরা এই ধারা অব্যহত রাখতে পারব। এ ধরনের টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য শীর্ষ দুইয়ে থাকা। আমরা চেষ্টা করব তিনটি ম্যাচ জিতে নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: