মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মাগুরানিউজ.কম: 

mn

আজ বেলা সাড়ে এগারোটায় মেডিকেল কলেজের এমবিবিএস ও ডেন্টাল কলেজের বিডিএস কোর্সের ২০১৫ সালের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক এক সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করেন।।

এই বছর ৮৭ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তবে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ১১ হাজার ৯৯টি সিট রয়েছে।

গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২৩টি পরীক্ষা কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা চলে। পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে www.dghs.gov.bd পাওয়া যাবে।

এছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: