সংঘর্ষের আতঙ্কে মাগুরায় দুটি গ্রামের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ

মাগুরানিউজ.কম:

mnসংঘর্ষের আতঙ্কে মাগুরার দুটি গ্রামের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।

মহম্মদপুর উপজেলার আওয়ামীলীগ নেতৃত্বাধিন চার নেতার আধিপত্যের দ্বন্দ্বে মন্ডলগাতী ও রোনগর গ্রামে মধ্যকার ভয়াবহ সংঘর্ষের চার দিন পার হলেও স্বাভাবিক হয়নি সেখানকার জীবনযাত্রা। ঘটনার জের ধরে নতুন করে প্রতিপক্ষের হামলা এবং পুলিশি ধরপাকড়ের ভয়ে গ্রামদুটি এখন পুরুষশূণ্য হয়ে পড়েছে।

বুধবারের দুই গ্রামের মধ্যে চলা সংঘর্ষ এবং পুলিশি টহলে পুরো এলাকায় চলছে অঘোষিত হরতাল। চারদিকে শুধুই ধ্বংসস্তুপ। পুলিশ ছাড়া সাধারণ মানুষের উপস্থিতি নেই। বিধ্বস্ত দোকানপাটে নেই ক্রেতা-বিক্রেতা। সুনশান পরিবেশ সর্বত্র। পুলিশের টহল চলছে বিরতিহীন। বুধবার বিকেলে মন্ডলগাতী ও রোনগর গ্রামবাসীর মধ্যে দুই ঘণ্টাব্যাপী তান্ডবের পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সংঘর্ষ, পুলিশের গুলি ও আগুনে দগ্ধ হয়ে আহত হন প্রায় ৫০ জন।

গ্রামবাসীরা জানিয়েছেন, সংঘর্ষে জড়িত মন্ডলগাতী ও রোনগরসহ পাশের খলিশাখালী, পলাশবাড়ীয়া, মহিমানগর, মধুপুর, কালিশংকরপুর, যশোবন্তপুর, ডাঙ্গাপাড়াসহ অন্তত: ১০ গ্রামের পুরুষ মানুষ গ্রেফতার আতঙ্কে আত্মগোপন করেছেন। হামলা মামলার ভয়ে অধিকাংশ বাড়ি ছাড়া। বৃদ্ধ নারী শিশুরা বাড়িঘর পাহারা দিচ্ছেন। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। অনেক বাড়িতেই কোন রান্নাবান্না হচ্ছে না। স্বজনদের পাঠানো খাবার খাচ্ছেন নারী শিশুরা। ক্ষেতখামার চাষবাস বন্ধ। গবাদি পশুগুলো রয়েছে অভূক্ত। 

প্রতিপক্ষের লোকজন এ ঘটনার বদলা নিতে যে কোন সময় আবার হামলা চালাবে এমন গুজব সর্বত্র। অনেকে বাড়ি ও ব্যবসা প্রতিষ্টান থেকে মূল্যবান মালপত্র ও গৃহস্থালি সামগ্রী ও গবাদি পশু সরিয়ে নিয়েছে। গ্রাম দুটিতে সুনশান নিরবতা।

১৪ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার বনগ্রাম কিমস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রহমান ও সপ্তম শ্রেণির ছাত্র জামালের মধ্যে স্কুলে হাতাহাতি হয়। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৬৫ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে।

আগুনের মধ্যে দোকানে থাকা পেট্রলের ড্রাম বিষ্ফোরণে অন্তত ছয়জন দগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় বৃহস্পতিবার মন্ডলগাতি গ্রামের বাসিন্দা হারুনর রশীদ মন্ডল বাদি হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে মহম্মদপুর থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আসামী রয়েছে আরও দুই শতাধিক।

বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার বিশ্বাস জানান, সংঘর্ষের পর আতঙ্কে শিক্ষার্থীরা স্কুলে আসা ছেড়ে দিয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘আমরা দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করে যাচ্ছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । ১৩ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হযেছে। এঘটনায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: