আগামী দুই-তিন দিন বৃষ্টির সম্ভাবনা!

মাগুরানিউজ.কম:

mn

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে আরো দুই থেকে তিন দিন হালকা থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ধীরে ধীরে নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপের ফলে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আরো বলা হয়, লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে। আগামীকাল বৃষ্টিপাত কমে যেতে পারে। তবে ২৩ সেপ্টেম্বর ভারি বৃষ্টিপাত হতে পারে। 

এদিকে, সকাল থেকে মাগুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে কর্মজীবী মানুষকে বিপাকে পড়তে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: