মাগুরানিউজ.কমঃ
ই-টোকেন পদ্ধতিতে অনলাইনে এপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য যেতে হয়। এ প্রক্রিয়ায় ভারতের ভিসা প্রত্যাশীদের বিড়ম্বনার শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা নেওয়ার প্রক্রিয়া সহজতর করার জন্য শিগগিরই ই-টোকেন পদ্ধতি বাতিল করা হবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
রোববার মাদারীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রসেসিং আরও সহজতর করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। খুব শিগগেরই ই-টোকেন পদ্ধতি পুরো বাতিল করে দেওয়া হচ্ছে।
বড় ও ছোট ব্যবসায়ীসহ তাদের পরিবারের সদস্যরা যে কোনো সময় এপয়েন্টমেন্ট ছাড়াই ভিসা সংগ্রহ করতে পারবেন বলেও জানান শ্রিংলা।


