মাগুরায় ২৭ শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলী ।। আমরা তোমাদের ভুলবো না….।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

শোকাবহ কামান্না শহীদ দিবস। ১৯৭১ সালের এইদিনে ২৬ নভেম্বর ভোরে মাগুরা-ঝিনাইদহের সীমা্ন্তবর্তী কামান্না গ্রামে একই রাতে শহীদ হন ২৭ বীর মুক্তিযোদ্ধা যার ২৬ জনের বাড়িই মাগুরার হাজিপুর ও সংলগ্ন এলাকায়।

আজ শনিবার হাজিপুর গ্রামে অবস্থিত স্মৃতিস্তম্ভে শোকাবহ কামান্না শহীদ দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজিপুর শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অপর্ণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুল লায়লা জলি এমপিসহ উপস্থিত মুক্তিযোদ্ধাবৃন্দ। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার জহুর-ই-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, আ.ফ.ম. আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, মুন্সি রেজাউল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: