পাগলা কুকুর পিটিয়ে মারলো পাবলিক ।। বৃদ্ধাসহ ৩ জন হাসপাতালে।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

পাগলা কুকুর থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে চিকিৎসকেরা। মাগুরা মহম্মদপুর উপজেলার ঘোষপুর ও মাজপাড়া গ্রামে পাগলা কুকুরের কামড়ে বৃদ্ধাসহ ৩ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বৃদ্ধা নবিরন (৬৫), ইতি রানী ও আয়তন নেছাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অাহত নবিরন ওই গ্রামের জয়েনউদ্দিন বিশ্বাষের স্ত্রী এবং আয়তন একই এলাকার সাত্তার মোল্লার স্ত্রী। এছাড়া ইতি রানী ঘোষ মাজপাড়া এলাকার কাত্তিক প্রসাদ ঘোষের স্ত্রী ।

ইতি রানী ঘোষ জানান, ঘটনারদিন সকালে বাড়িতে রান্না করার সময় একটি কুকুর বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং প্রথমে তার দুই পায়ে কামড় দেয় সে মাটিতে পড়ে গেলে পরে তার দুই হাতে কামড় দেয় ওই পাগলা কুকুর। তার চিৎকার শুনে নবিরন ও আয়তন নেছা তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে তাদেরকে ও শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়।

এরপর এলাকাবাসী ছুটে এসে কুকুরটিকে মেরে ফেলে ও তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোকসেদুল মোমিন জানান জলাতংক ভাইরাস বহনকারী কুকুরই তাদেরকে কামড়িয়েছে তবে বর্তমানে সকলেই আশংকামুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: