‘গুঞ্জন’ শেষে ‘শুভেচ্ছা’- মাগুরা জেলা পরিষদে মনোনয়ন পেলেন ‘পংকজ কুন্ডু’

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত জেলা পরিষদ নির্বাচনে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাবু পংকজ কুন্ডু।

মাগুরার ক্রমাগত উন্নয়নে আরো গুরুত্বপূর্ন ভূমিকা রাখার এই অসামান্য প্রাপ্তিতে বাবু পংকজ কুন্ডুকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।

শুক্রবার রাতে গণভবনে মনোনয়ন বোর্ডের বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাম ঘোষনা করেন। মাগুরা জেলা পরিষদে দলের জেলা সাধারণ সম্পাদক জনাব পংকজ কুন্ডু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন। 

মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা শহরও চলমান গুঞ্জন শেষে এখন ব্যস্ত শুভেচ্ছা পর্বে।

এ পদের জন্য ৬১ জেলায় মোট ৭০১ জন আবেদন করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: