মাগুরানিউজ.কমঃ
মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহম্পতিবার (৩ নভেম্বর) ভোর থেকে নেমে পড়েছেন নদীতে। ২২ দিন পর নদীতে জেলেদের ইলিশসহ অন্য মাছ ধরার কর্মব্যস্ততা শুরু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মাছ শিকারকে কেন্দ্র করে ফের সচল হতে শুরু করেছে মৎস্যঘাট ও বাজারগুলোতে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১২(অক্টোবর)থেকে ২নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, মজুদ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করে সরকার।


