মাগুরানিউজ.কমঃ
”প্রাণআপ – বিহারীলাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা ২০১৬” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা -২ আসনের সাংসদ ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
নৌকা বাইচে নড়াইলের হারুন মোল্লাার নৌকা প্রথম স্থান ও ফরিদেপুরের আলফাডাঙ্গার মোকলেস মোল্লার নৌকা দ্বিতীয় ও গোপালগঞ্জের হারনি মাঝির নৌকা তৃতীয় স্থান অধিকার করে। তাদের প্রত্যেককে যথাক্রমে ৩০ হাজার ২০ হাজার ও ১৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক নৌকার মালিককেই পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা দিয়ে উজ্জীবিত করা হচ্ছে। এর ফলে বাংলার হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে। এ ধরনের নৌকা বাইচ আয়োজনের মধ্য দিয়ে নৌকা বাইচ যেমন বেঁচে থাকবে, তেমনি নদী বাঁচাতে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। তিনি প্রতি বছর এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।


