মাগুরা-নড়াইল সড়কে বাস চাপায় নিহত ১, আহত ৪

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদক-

আজ শুক্রবার দুপুরে নড়াইল-মাগুরা সড়কের ধোন্দা মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। বাস চাপায় ভাড়ায় মটর সাইকেল চালক জুলফিকার (৫০) নিহত হয়েছে। এসময় সড়কের পাশে থাকা যাত্রী ও পথচারী সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

উত্তেজিত জনতা ঘাতক বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত জুলফিকার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশও প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমে জানায়, হবখালী ইউনিয়নের সুবুদ্ধিডাঙ্গা এলাকায় রাস্তার পাশের গাছ কাটার ফলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া সেখানে একটি যাত্রিবোঝাই ইজিবাইক ও মটর সাইকেল দাঁড়িয়ে ছিল। এ সময় মাগুরা থেকে নড়াইল গামী যাত্রিবাহী বাস (পাবনা জ ০৪- ০০২৫) বেপরোয়া গতিতে দাঁড়িয়ে থাকা ইজিবাইক ও মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মটর সাইকেলের চালক জুলফিকার ও ইজি বাইকের ৪ যাত্রি হাফেজ (৭০), নবজেল (২০), মাসুম (২৫) ও আমিন শেখ গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মটর সাইকেলের চালক জুলফিকার মারা যায়।

আহত ইজিবাইকের আরোহী সদরের রতডাঙ্গা গ্রামের হাফেজ (৭০) কে মুমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

দূর্ঘটনার পরে বাসটি নিয়ে চালক পালিয়ে যেতে গেলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে বাসের ড্রাইভার ও বাসটি আটক করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: