মাগুরানিউজ.কমঃ
কাত্যায়নী পূজা শুরুর আগেই মাগুরার বিভিন্ন পূজা উদ্যোক্তাদের পরিকল্পিত ‘থিম’ নিয়ে আলোচনা তুঙ্গে। শিল্পীর হাতে সেজে উঠতে চলেছে পূজা মণ্ডপ। এ কাজে হাত মিলিয়েছে বিভিন্ন আর্ট কলেজের ছাত্ররাও।
থিমের এই বৈচিত্র্যের পাশাপাশি রয়েছে আলোর খেলা। এলইডি আলোর জাদুতেও ভেসেছে প্রতিটি পূজামণ্ডপ। আর এ সবের আকর্ষণে মাগুরায় ছুটে আসেন ভিন দেশের মানুষ।
৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ নভেম্বর শেষ হবে বিশ্বসেরা এ আয়োজন।
এবছর মাগুরা শহরে ৮টিসহ জেলার বিভিন্ন স্থানে মোট ৮৯টি মন্দিরে কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে।


