মাগুরায় মন্দিরে জুয়ারিদের হামলা, আটক ৩

মাগুরানিউজ.কমঃ

MNশহর প্রতিবেদক-

জুয়ার আসর বসতে বাধা দেয়ায় মাগুরার মহম্মদপুর উপজেলার ছোট নাওভাঙ্গা গ্রামে একটি হিন্দু পরিবার ও পারিবারিক মন্দিরে হামলা চালিয়ে মারধর ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। রবিবার (৩০ অক্টোবর) বিকেলে ছোট নাওভাঙ্গা গ্রামের অসীম বিশ্বাসের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা মন্দিরে ভাঙচুর ও নারী পুরুষসহ শিশুদেরকে পিটিয়ে আহত করে।  

অসীম বিশ্বাস সংবাদমাধ্যমে জানান, তাদের বাড়ির পাশের বাগানে পাশ্ববর্তী বনগ্রামের প্রভাবশালী বুলু ফকির ও তার লোকজন প্রতিদিন জুয়ার আসর বসায়। রবিবার বিকেলে তার ভাতিজা মনোজিত বিশ্বাস তাদের জুয়া আসরের বিরোধীতা করায় তারা ক্ষিপ্ত হয়। পরে ৭/৮ জন সন্ত্রাসী বাড়ির মধ্যে এসে তাদেরকে মারধর করে ও মন্দিরে হামলা চালায়।

এ সময় হামলাকারীদের মন্দিরে ঢুকতে বাধা দিতে গেলে বাড়ির বৃদ্ধ, নারী ও শিশুদের মারধর করে। হামলাকারীরা মূর্তির গায়ে থাকা প্রায় ৪০ হাজার টাকা দামের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

এ বিষয়ে মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শণ কুমার রায় জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: