মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের স্থগিত ভোট গ্রহন আজ সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে মোট ভোটার ২,০৭৯জন। গত ২৩ এপ্রিল তারিখের নির্বাচনে এ কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়েছিল।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।


