মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরের নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের শিক্ষক আমিরুল ইসলাম পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে সংবর্ধনা প্রদান করেছে কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি।
এসময় একই সাথে বিভিন্ন পরীক্ষায় বিশেষ ফলাফল অর্জন করায় শিক্ষকদের কৃতি সন্তানদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়।
আজ দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মুন্সি মোখলেসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ খান ফজলুর রহমান, জামিউল কদর, কুদ্দুস মল্লিক ও সংবর্ধিত শিক্ষক আমিরুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক খাঁন মাজহারুল হক লিপু।


