মাগুরায় মন্ত্রীর কলেজের শিক্ষককে হাতুড়িপেটা!

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

মাগুরায় এক কলেজ শিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে কয়েকজন ‘বখাটে’ ছাত্রের বিরুদ্ধে। নকল করতে না দেওয়ায় বখাটে ছাত্রদের হাতে হাতুড়িপেটার শিকার হয়েছেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি প্রতিষ্ঠিত মাগুরার শালিখা উপজেলার সিংড়া বিহারী লাল শিকদার কলেজের আইসিটি শিক্ষক প্রভাত কুমার রায়। আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শিক্ষক প্রভাত কুমার রায় সংবাদমাধ্যমে জানান, বিগত এইচএসসি পরীক্ষায় তিনি বিহারী লাল শিকদার কলেজ কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন।পরীক্ষা চলাকালে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করায় কোনো পরীক্ষার্থী অসুদপায় অবলম্বন করতে পারেনি।

নকল করতে না পারায় আবু হানিফা, সামছুর রহমানসহ কয়েকজন স্থানীয় বখাটে পরীক্ষার্থী ফেল করে এবং তারা আরো ক্ষুব্ধ হয়ে তার হাত-পা কেটে নেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে রবিবার বিকেলে শালিখা উপজেলার আড়পাড়া থেকে কলেজে যাওয়ার পথে হাসিমপুর এলাকায় পৌঁছলে আবু হানিফা, সামছুর রহমানসহ ৪-৫ জন দুর্বৃত্ত তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ডান হাত ও ডান পা গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: