শেখ হাসিনার যে বক্তব্যে কাউন্সিলরদের ‘না’

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আজ রবিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় দিনের শুরুতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা দলের কাউন্সিলরদের নতুন নেতৃত্ব খুঁজে বের করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি (শেখ হাসিনা) থাকতে থাকতে নতুন নেতৃত্ব আনুন। আমি চাই বেঁচে থাকতেই নতুন নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করতে।’

শেখ হাসিনার এই বক্তব্যের সময় কাউন্সিলররা ‘না’ ‘না’ বলে সকলে মিলে চিৎকার করতে থাকেন। কাউন্সিল অধিবেশনে যোগ দেওয়া একাধিক কাউন্সিলর প্রতিবেদককে এ কথা জানিয়েছেন। তাঁরা বলেন, কাউন্সিলররা এবার সভাপতি পদে কোনো পরিবর্তন দেখতে চান না বলে তাঁদের মতামত জানিয়ে দিয়েছেন।

কাউন্সিলে উপস্থিত কাউন্সিলররা আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। সারা দেশ ঘুরে মানুষকে আওয়ামী লীগের ভিশন, উন্নয়ন কর্মকাণ্ড অবহিত করার জন্যও তিনি আহবান জানান।

 

ছবি- সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: