চাঁদ উঠলো আকাশে!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

উপমহাদেশের প্রাচীনতম সংগঠনটির ২০তম সম্মেলনের শেষ দিন রোববার কাউন্সিলে এ পদে নির্বাচিত হন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রানিংমেট হিসেবে তার নাম প্রস্তাব করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এবারের কাউন্সিলে আশরাফ প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের সদ্য বিদায়ী প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন। কাউন্সিলের আগে এ নিয়ে দলের ভেতরে ও বাইরে কৌতূহল তুঙ্গে ওঠে। এছাড়া বিভিন্ন যোগাযোগমাধ্যমে চলে তুমুল গুঞ্জন।

এ নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন প্রস্তুতির সবশেষ অবস্থা তুলে ধরার সময় সাংবাদিকদের কাছে ওবায়দুল কাদের মন্তব্য করেন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: