মাগুরানিউজ.কমঃ
কাঁচা মরিচ দিয়ে রূপালী রঙের পুঁটি মাছ আর উচ্ছের মিশ্রণে সরিষার তেলের রান্না করা ঝোল দিয়ে গরম গরম বোরো চালের ভাত এখনও গাঁও গ্রামের ঘরে ঘরে খাদ্য তালিকায় নিয়মিত স্থানেই রয়েছে। গ্রামের মানুষ নদী-নালা, খাল-বিল থেকে ঝাঁপি-ঝাঁপি পুটি মাছ মেরে ওই পুটির তেল দিয়েই পুটি মাছ খেতো। বাজারে ব্যাপক ইলিশের ব্যাপক উপস্থিতিতে কিছুদিনের জন্য নদীর মাছে চাপ না থাকায় ব্যাপক হারে ছোটমাছ ধরা হয়নি। সম্প্রতি ইলিশ বন্ধ হলে দেশী মাছের চাহিদা বেড়েছে। পানি কমে যাওয়ায় মিলছে প্রচুর মাছ। বাজারে এখন পুর্টি মাছের ব্যাপক উপস্থিতি।


