মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে ব্যস্ততা বেড়েছে। ৩১ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মহম্মদপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জানান, চতুর্থ দফায় ঘোষিত তফশিলে প্রতীক বরাদ্দের পর সীমানা নির্ধারণ জটিলতা নিয়ে দায়ের করা একটি মামলায় চলতি বছরের ২০ এপ্রিল মহম্মদপুর সদর ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত।
একই তফশিলে ৭ মে উপজেলার বাকি সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নতুন করে কোনো মামলার জটিলতা না হলে ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।


