মাগুরানিউজ.কমঃ
মাগুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০১৭-১৮) সভাপতি পদে এ্যাড. শরীফ মো: আমিরুল হাসান বুলু ও সাধারণ সম্পাদক পদে শামীম আহম্মেদ খান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।
শরীফ মো: আমিরুল হাসান বুলু- বাংলাদেশ বেতার, দৈনিক যুগান্তর ও বাংলাভিশন এবং শামীম আহম্মেদ খান- দৈনিক কালের কন্ঠ ও চ্যানেল আই’র দায়িত্বে রয়েছেন।
মাগুরা জেলা তথ্য অফিসার ও প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার মো: রেজাউল করিম ১৫ অক্টোবর -২০১৬ শনিবার নির্বাচিত পরিষদের এ তালিকা প্রকাশ করেন। এ নির্বাচনে কোন পদেই প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।
এছাড়া নির্বাহী পরিষদে বিভিন্ন পদে আরো যে ১৩ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি- আবুল খায়ের আবলু, সহ-সাধারণ সম্পাদক খান শরাফত হোসেন, কোষাধ্যক্ষ- অলোক বোস, দপ্তর সম্পাদক- শফিকুল ইসলাম শফিক, সাংস্কৃতিক ও গ্রন্থাগার সম্পাদক- এ্যাড. সঞ্জয় রায় চৌধুরী, ক্রীড়া সম্পাদক- ওয়ালিয়র রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে- মিহির লাল কুরি, মো: সাইদুর রহমান, এ্যাড. নাজিমুল ইসলাম সিদ্দিকী আরজু, তারিকুল আনোয়ার তরুন, এ্যাড. অমিত মিত্র, এম.এ. হাকিম, লিটন কুমার ঘোষ।
-সংবাদ বিজ্ঞপ্তি


