মাগুরানিউজ.কমঃ
মাগুরার পুখরিয়ার অনুষ্ঠিত ‘নবদূর্গা’ পূজা উপলক্ষে আজ সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন। পূজার আয়োজক আনন্দ গোপাল দে এর বিশেষ আমন্ত্রনে শিল্পী পারিবারিক পূজা দর্শনে এসে ঘরোয়া পরিবেশে তাৎক্ষনিক আয়োজনে একগুচ্ছ সংগীত পরিবেশন করেন। উপস্থিত শ্রোতারা তন্ময় হয়ে উপভোগ করেন শিল্পীর পরিবেশনা।
উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শণ কুমার রায়, আওয়ামীলীগ সাধারন সম্পাদক পংকজ সাহাসহ অন্যরা। এ সময় বিপুল দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।


