মাগুরানিউজ.কম
পুজোয় ঘোরা, খাওয়াদাওয়া, ঠাকুর দেখার প্ল্যানিং শেষ। মহা ষষ্ঠমীর সকালেই বিভিন্ন মন্ডপে প্রতিমা দেখতে হাজির মানুষ। শহরের উত্তর থেকে দক্ষিণ, দুর্গোৎসবে মাতার অপেক্ষায় শহরবাসী। আজ সরকারী চাকুরীজীবীদের ছুটির ফলে সন্ধ্যায় ঠাকুর দেখার ভিড় শুরু হয়।
এদিকে বিকাল থেকেই আকাশে মেঘ অবশেষে রাত সাড়ে আটটা থেকে শুরু বৃষ্টি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি চলছিল। তবে শহর অবশ্য এসব নিয়ে ভাবছে না।


