শারদ শুভেচ্ছা ও সাধুবাদ জানালেন মাগুরার ‘দুর্গা পূজা’র আয়োজক ও নেতৃবৃন্দ

মাগুরানিউজ.কম

mnবিশেষ প্রতিবেদক-

শারদীয় শুভেচ্ছা জানালেন মাগুরার সকল দুর্গাপূজার আয়োজক ও নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি এসময় উৎসব আয়োজনে সহযোগিতার জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশকে বিশেষ সাধুবাদ জানিয়েছেন পূজার আয়োজক ও নেতৃবৃন্দ।

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপের জন্য আর্থিক সহায়তা বরাদ্দ দিয়েছে সরকার। কার্যক্রমের অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, এ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, বাসুদেব কুন্ডু, এ্যাড. রতন কুমার মিত্র, ইউপি চেয়ারম্যান মহব্বত আলী প্রমুখ।

উপস্থিত সদর উপজেলার পূজার আয়োজক ও জেলা নেতৃবৃন্দ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি সহযোগীতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

সকল সহযোগিতার জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশকে বিশেষ সাধুবাদ জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: