মাগুরার ‘বড় পূজা’ শুরু

মাগুরানিউজ.কমঃ

mnএ্যাড. রাজীব মিত্র –

সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে মাগুরার সবচেয়ে বড় ঐতিহ্য। আবহমানকাল থেকে এখানকার সনাতন ধর্মালম্বীরা উৎসবমূখর পরিবেশে সার্ব্বজনীন দুর্গোৎসব পালন করে আসছেন সাথে বাড়তি প্রাপ্তি যোগে রয়েছে ‘কাত্তায়ানী পূজা’র আয়োজন, যা বিশ্বের একমাত্র।

‘দুর্গাপুজা’ মাগুরাতে সম্প্রীতির ‘বড়পূজা’ নামেও পরিচিত। সনাতন ধর্মালম্বীদেরসাথে অন্য ধর্মের মানুষেরাও অপেক্ষা করেন ‘বড় পূজা’র আনন্দে অংশিদার হবার।

আজ থেকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও উৎসবমূখর পরিবেশে শারদীয় ‘দুর্গাপূজা’ শুরু হয়েছে। দয়াময়ী মা দুর্গা মহিষাসুরকে ক্ষমা করে দিয়েছিলেন অপার মমতায় এবং তাকে শ্রেষ্ঠ ভক্ত হিসাবে পদতলে স্থানও দিয়েছিলেন। এজন্য দুর্গাপূজার সার্বজনীন আবেদন হলো, অসুর শক্তি বিনাস আর শুভ শক্তির সূচনা।

অশুভ শক্তি ও অমানবিক আচার আচরণকে দূরীভূত করে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে জীবন পরিচালনায় ‘দুর্গাপূজা’র মূল্য উদ্দেশ্য। যার আবেদন রয়েছে আমাদের জাতীয় জীবনে ও জাতীয় সংস্কৃতিতে ।

মানুষ মানুষের জন্য যত বেশী সম্প্রীতি ও মিলনের মেলবন্ধন তৈরী করবে, তত বেশি মানুষের মধ্যে সুসম্পর্কের নিবিড়তা গভীর হবে। ধর্ম বৈষম্য নয় আমরা মানুষ এটাই হোক আমাদের বড় পরিচয়। আসুন সাম্প্রদায়িক পশুত্বকে হত্যা করে আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। জাতি , ধর্ম , বর্ণ নির্বিশেষে আমরা সবাই যেন একই মেলাবন্ধনে আবদ্ধ হতে পারি। হোক শুভ শক্তির জয়। সবাইকে দুর্গোৎসবের শুভেচ্ছা।

 

সম্পাদক- মাগুরা নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: