মাগুরায় পরিবহন কাউন্টার মালিকদের ধর্মঘট, পরে প্রত্যাহার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আজ বৃহস্পতিবার আধাবেলা ধর্মঘট পালন করেছেন মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিবহন কাউন্টার মালিকরা।

গতকাল বুধবার পরিবহন কাউন্টার মালিক সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে এক সভায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনি সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

সকালে শহরের পারনান্দুয়ালীতে কেন্দ্রীয় পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী দূরপাল্লার পরিবহনের টিকিট না পেয়ে ও টার্মিনালে কোনো বাস না ঢোকায় চরম দুর্ভোগে পড়েছেন। মহাসড়কে পরিবহন চললেও মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল কাউন্টার বন্ধ থাকায় ও সেখানে কোনো বাস ঢুকতে না পারায় মাগুরার যাত্রীরা এসময় ঢাকাসহ অন্য স্থানে যেতে পারেনি।

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাউন্টার মালিকরা জানান, কাউন্টারের সামনে থেকে একটি দালালচক্র টিকিট ছাড়াই দূরপাল্লার বাসযাত্রীদের  মাইক্রোবাস, প্রাইভেট কার এবং টার্মিনালে কাউন্টার নেই এমন পরিবহনে তুলে দেয়। এর ফলে পরিবহন কাউন্টার মালিকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দীর্ঘদিন কাউন্টার মালিকরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছে। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, এ বিষয়ে যতটুকু আইনি সহযোগিতা দেওয়া সম্ভব সে বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: