অন্তরের শক্তি জাগ্রত হোক।

মাগুরানিউজ.কম

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন- ”অন্তরের শক্তি জাগ্রত হোক। তবেই অশুভ শক্তির বিদায় হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা।” 

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপের জন্য আর্থিক সহায়তা বরাদ্দ দিয়েছে সরকার। কার্যক্রমের অংশ হিসাবে গতকার মাগুরা সদরের মোট ২০৯টি পূজামন্ডপের (ব্যক্তিগত কয়েকটি ছাড়া) সহায়তার অর্থ বিতরন করা হয়।

দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান ও বিশেষ অতিথি মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় সবাইকে উৎসবের শুভেচ্ছা জানান।

একই সাথে জেলার প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়ার জন্য প্রত্যেক পূজা কমিটিকে আহবান জানানো হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, বাসুদেব কুন্ডু, এ্যাড. রতন কুমার মিত্র, ইউপি চেয়ারম্যান মহব্বত আলী প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: