জাতীয় ক্রীড়া পরিষদের বাজেট ঘোষনা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কম:

mnজাতীয় ক্রীড়া পরিষদের জন্য ১৬৯ কোটি ৭৬ লাখ ৮১ হাজার টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত এ বাজেট অনুমোদিত হয়।

বাজেটে রাজস্ব খাতে ৫২ কোটি ৫৯ লাখ ৮১ হাজার এবং উন্নয়ন প্রকল্প খাতে ১১৭ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ক্রীড়া উন্নয়ন কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন খাতে ৫০ কোটি ও প্রশিক্ষণ খাতে ২০ কোটি টাকা থোক বরাদ্দ রেখেছে সরকার।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী সভায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং মন্ত্রণালয়ের সচিব নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ বাদল রায় জাতীয় ক্রীড়া পরিষদের প্রস্তাবিত বাজেট সভায় উপস্থাপন করেন।

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: