মাগুরানিউজ.কম:
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে মাগুরার এক যুবকের মৃ্ত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোঃ মফিজুল। পেশায় নির্মাণ শ্রমিক মফিজুলের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে।
রবিবার সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, রবিবার বিকাল ৩টার দিকে রাজধানীর ভাসানটেকের গাউছিয়া ডেভেলপমেন্ট কোম্পানির নির্মাণাধীন ভবনের ১০ তলার ছাদ থেকে পড়ে মফিজুল নামে এক নির্মাণ শ্রমিক আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
মফিজুল ইসলামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


