আজ শনিবার, জুন ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
মাগুরানিউজ.কম:
ঢাকাথেকে বিশেষ প্রতিনিধি –
গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢুকে একটু ধাক্কা হজম করতে হলো। নীল রংয়ের সেই অনুশীলন জার্সির দেখা নেই। তার বদলে হলুদ প্রধান একটা জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন এক ঝাক খেলোয়াড়। মনে হলো, বিপিএল শুরুর আগেই রংচংয়ে পোশাক পরে কোনো দল মাঠে নেমে গেছে বুঝি!
না, বিপিএলের দল নয়। নতুন জার্সিতে অনুশীলন করছিলেন ‘এ’ দলের খেলোয়াড়রা।
তিন ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচ খেলতে ভারতে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। সফরে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে এই ম্যাচগুলো খেলার পাশাপাশি কর্নাটক প্রাদেশিক দলের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশীরা। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের কোচ ও অধিনায়ক বললেন, জাতীয় দলের প্রস্তুতি মাথায় নিয়ে তারা যাচ্ছেন সত্যি, তবে লক্ষ্য অবশ্যই সব ম্যাচ জিতে ফেরা।


