মাগুরানিউজ.কমঃ
আজ দুপুর একটা, রামনগরের পশুর হাট। চলছে বৃষ্টি। যেদিকে চোখ যায় শুধুই ছাতা আর ছাতা, মানুষ দেখা যাচ্ছেনা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুক্রবার থেকে হাট জমে ওঠার কথা থাকলেও ক্রেতাসংকটের কারণে তা হয়নি। তাই ব্যাপারীরা আশা করে বসেছিলেন শনিবার হয়তো হাট জমবে। কিন্তু দুপুরে বৃষ্টির কারণে শঙ্কায় পড়েছেন ব্যাপারীরা। বৃষ্টি মাথায় নিয়ে সারি সারি গরু-ছাগল নিয়ে ক্রেতার অপেক্ষায় তারা। হাটে নিয়ে আসা পশুকে খাওয়ানো ও বৃষ্টি থেকে রক্ষায় ব্যস্ত তারা। সকাল থেকেই গরুর দর-দাম যাচাই করতে দেখা গেছে সংখ্যক ক্রেতাকে।


