মাগুরায় ‘ডাবল সেঞ্চুরী’র পথে ‘কাঁচা মরিচ’

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

মাগুরায় ঈদুল আজহাকে সামনে রেখে বেড়েই চলেছে কাঁচা মরিচের ঝাল। ব্যবসায়ীরা বলছেন, ভারত ও অন্যান্য জেলা থেকে না আসায়
কাঁচা মরিচের দাম বাড়ছে। আজ পাইকারী প্রতি কেজি ১৪০ দরে বিক্রি হয়েছে যা গতকাল ১৩০ টাকা ছিলো। খুঁচরা বাজারে ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে মাগুরা শহরের একমাত্র পাইকারি কাঁচা বাজারে গিয়ে এমন চিত্রই চোখে পড়ে।

বাজারের উজির হোসেন নামে এক মরিচের আড়তদার জানান, শুক্রবার থেকে মরিচের দাম বেশি বেড়েছে। সরবরাহ কম হওয়ায় দাম আরো বাড়তে পারে।

শহিদুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, কাঁচা মরিচ একটি নিত্য প্রয়োজনীয় পণ্য। লাগামহীনভাবে মরিচের দাম বাড়ায় অসহনীয় হয়ে উঠছে সাধারণ জনগণের কাছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: