বিকল্প পথে বাড়ি ফিরছেন মাগুরাবাসী

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

ঈদের ছুটিতে নাড়ির টানে ঘরে ফেরা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছেন দীর্ঘ পথ। আজ দুপুরে মাগুরা ভায়নামোড় এলাকায় গাড়ি থেকে নামা যাত্রী কাসেম, কাজল, মারুফ ও মন্টু জানান তারা যমুনা সেতু দিয়ে কুষ্টিয়া হয়ে মাগুরা পৌঁছেছেন।

ভায়না খাঁজুরা বাসষ্টান্ড এলাকায় যশোর থেকে বাসে মাগুরা ফিরলেন এমন কয়েকজন জানান তারা ট্রেনে ঢাকা থেকে যশোর এসেছেন।

শহরের ঢাকারোড এলাকায় জামিল নামে এক যাত্রি আরো জানান ঘাটসংকটের বিভিন্ন তথ্য গণমাধ্যমে চলে আসায় অনেক যাত্রী বাস বা গাড়িতে করে ফেরি পারের জন্য অপেক্ষা না করে বিকল্প পন্থা নিয়েছেন। তাঁরা ঘাট পর্যন্ত একটি বাসে এসে নেমে পড়ছেন। এরপর নিজেরাই ফেরিতে উঠে অপর পাশে গিয়ে আরেকটি বাস ধরে তুলনামূলক কম সময়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

জামিল আরো জানান, ফেরি পারের জন্য অপেক্ষা করছে হাজার হাজার ব্যক্তিগত গাড়ি ও শতাধিক বাস। প্রচণ্ড গরমে অপেক্ষা করতে করতে ক্লান্ত অনেকে রাস্তার পাশেই পরিবার নিয়ে বসে আছেন। কেউ কেউ সড়কের পাশে থাকা বাড়িগুলোতে ঢুকে পড়ছেন প্রাকৃতিক কাজে। বেশি ভোগান্তির শিকার হচ্ছে পরিবারের বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুরা। আশপাশে কোনো খাবারের হোটেল না থাকায় দুপুরের খাবারও খেতে পারছেন না বেশির ভাগ যাত্রী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: