মাগুরায় স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে বিবাদ, সংঘর্ষে আহত ১০

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরার আসবা গ্রামে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

স্থানীয়রা ও সদর থানা জানায়, আসবা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সম্প্রতি সুব্রত বিশ্বাস ও শুধাংশু বিশ্বাসের নেতৃত্বে দুইদল গ্রামবাসীর মধ্যে বিরোধ সৃষ্ঠি হয়। এ নিয়ে আজ সন্ধ্যায় দুইপক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। বর্তমানে আসবা গ্রামে পুলিশ মোতায়েত রয়েছে।

মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের ব্রাদার আব্দুল আজিজ সংবাদমাধ্যমে জানান, আহতদের মধ্যে গুরুতর জখম অবস্থায় আনন্দ মন্ডল (৫০), লক্ষ্মী মন্ডল (৫৫) ও পঙ্কজ মন্ডল (৫০) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: