মাগুরানিউজ.কমঃ
মাগুরার কোরবানির পশুরহাটগুলো জমে উঠেছে। প্রতিদিনই জেলার বিভিন্ন হাটে পশু আসছে । ইতিমধ্যে গরু, ছাগল, মহিষ, ভেড়ায় প্রায় ভরে উঠেছে প্রতিটি হাট। ক্রেতা বিক্রেতার সুবিধার্থে সব কটি পশুর হাটে বিদ্যুৎ, পানি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্মাণ করা হয়েছে হাসিল আদায়ের কাউন্টার, আলোকোজ্জ্বল তোরণ, বসানো হয়েছে বাঁশের খুঁটি। তবে এখনো পশু ক্রয়-বিক্রয় তেমন শুরু হয়নি। বিভিন্ন হাট ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
হাতেগোনা কয়েকজন ক্রেতার দেখা মিললেও তাদের মধ্যে বেশির ভাগ ক্রেতা হাট ঘুরে গরু দেখছেন। আবার কেউ পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের জন্য গরু কিনেছেন। এক কথায় কোরবানির জন্য পশু কেনা এখনো শুরু হয়নি। গরুবাজার পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, আগামী শুক্রবার থেকে পুরোদমে বাজার জমে উঠবে বলে মনে করছেন তারা।


