শালিখায় উপজেলা পরিষদের মাসিক সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃmnস্টাফ রিপোর্টার-

মাগুরার শালিখা উপজেলা পরিষদের মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন টুকু।

অনুষ্ঠানটি সার্বিক ভাবে সঞ্চালনা করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তহমিনা আক্তারসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও উপজেলার ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ।

সভা শেষে প্রধান অতিথি যুব উন্নয়ন কর্তৃক যুব ঋণের চেক ও সনদ বিতরণ করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এর আগে তিনি উপজেলা পরিষদের সভামঞ্চ  উদ্বোধন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: