আন্দোলনের ‘সহি স্লোগান’

মাগুরানিউজ.কম:

11250618_10206421564370774_2883556855388195213_nভ্যাট বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বহন করা বিভিন্ন প্ল্যাকার্ড ইতিমধ্যে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। স্বতঃম্ফুর্ত আন্দোলন বলেই এই আন্দোলনে এখন পর্যন্ত ‘সহি স্লোগান’ তৈরি হয়নি বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতিআরা নাসরিন চৌধুরী। তার ফেসবুক ওয়ালে তিনি এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।

তিনি তার পোস্টে লিখেছেন; ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহৃত শ্লোগান বেশ একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাংবাদিক এবং বুদ্ধিজীবিরাও যে এ আন্দোলনের শ্লোগান কি হওয়া উচিৎ তা নিয়ে চিন্তাভাবনা করছেন, এটা কিন্তু বেশ আশার কথা! তার মানে তারা “নো ভ্যাট” আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। নো ভ্যাটের শ্লোগানগুলো আন্দোলনের মতোই স্বতঃম্ফুর্ত, তাই নিশ্চয়ই ‘সহি স্লোগান’ হয়ে ওঠেনি। এনিয়ে চিন্তা-ভাবনা, পরামর্শ দান চলতেই পারে।

শ্লোগানে পরিবর্তন আনার জন্য সৃজনশীলদের সমন্বয়ে একটি ‘শ্লোগান-প্রকল্প’ উন্মোচন করা উচিৎ। বিশেষ করে আগুন জ্বালানোর কোন ব্যাপার না থাকলেও, প্রায় অর্ধশতাব্দী ধরে আন্দোলনকারীরা প্রথমেই যে “জ্বালো জ্বালো আগুন জ্বালো” বলেন; এবং মানুষের চামড়া তোলা একটা কঠিন ব্যাপার হলেও, “অমুকের চামড়া…তুলে নেব আমরা” বলতে থাকেন – এ বিষয়ে আমি বহুদিন ধরেই দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছি। তাছাড়া “এ্যাকশন এ্যাকশন — ডাইরেক্ট এ্যাকশন” এই শ্লোগানটা শুনলে আমার কেমন জানি অশ্লীল মনে হয়।

সহি শ্লোগানের ভাষা কোচিং সেন্টারের নোটের মতো লিখে দিয়ে, পাখি পড়া করিয়ে দিলে, কেমন একটা বুদ্ধিমত্তা সম্পন্ন আন্দোলন হবে, ভাবতেই অনেক ভালো লাগছে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: